ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

পটুয়াখালীতে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু,আহত-১

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতে ফয়জুল গাজী (৩০) নামের এক

দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে বারোটায় উপজেলার কাউখালী

¯øুইসঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে। ফয়জুল ছোটবাইশদিয়া

ইউনিয়নের সাজিরহাওলা গ্রামের বজলু গাজীর ছেলে।

জানা গেছে, বুধবার কাউখালী ¯øুইসঘাট এলাকায় একটি মাছের ঘেরে

মাটি কাটার কাজ করছিল ফয়জুল গাজীসহ আরও ৫ জন শ্রমিক। আবহাওয়া

খারাপ হওয়ায় কাজে বিরতি দিয়ে নিরাপদ আশ্রয়ে ফেরার সময় হঠাৎ

বজ্রপাতে ঘটনাস্থলেই ফয়জুল গাজীর মৃত্যু হয়। এসময় আব্দুল কুদ্দুস নামের

অপর এক দিনমজুর আহত হয়েছে।

রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ আলী আহম্মেদ জানান, ঘটনাস্থলে পুলিশ

পাঠিয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page